১২:১৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকার : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০১:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
উপকার করিলে অপর ব্যক্তি উপকৃত হয়,
সে নিন্দা করে পুরোপুরি উপকার যদি না হয়।
উপকারকারী উপকারের জন্য চেষ্টা করে প্রানান্তকর,
উপকারভোগী ব্যক্তির উপকার না হলে উপকারকারী হয় হাস্যকর।
উপকার করে কাউকে খুশি করা সম্ভবপর নয়,
উপকারের জন্য প্রানান্তকর চেষ্টা সামান্য সময়।
উপকারকারী অন্যের উপকার না করিলে কি যে কষ্ট হয়,
চেষ্টার পরও যদি উপকার না হয় তাতে হৃদয়ে ক্ষত হয়।
উপকারভোগীর উপকার ইচ্ছা করলেই করা যায়না,
উপকারে কারো না কারো সহযোগিতা না নিয়ে হয়না।
উপকার না হলে কষ্ট বা রাগ করার কিছু না,
আর যদি কষ্ট বা রাগ করবেই, তা হলে উপকারীর কাছে এসো না।
উপকারকারী অপরের উপকার করে বিনিময় ছাড়া,
তাতে আপনি কেন কষ্ট বা রাগ করবেন মূল্যহীন বেয়ারা।
উপকারকারী উপকার করে খোদার ইশারা,
ইহকাল ও পরকালে শান্তি পাবে জীবন ভরা।
লেখক: সভাপতি- শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।
























