জগন্নাথপুরে চেয়ারম্যান পদে আব্বাস চৌধুরী লিটনের মনোনয়নপত্র দাখিল
- Update Time : ০৭:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন আগামি ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। উপজেলা পরিষদ পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী, আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসি আলহাজ্ব মোঃ আব্বাস চৌধুরী লিটন আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) কর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল সহকারে উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের পর চেয়ারম্যান প্রার্থী, আওয়ামী লীগ নেতা, যুক্তরাজ্য প্রবাসি আলহাজ্ব মোঃ আব্বাস চৌধুরী লিটন বলেন, বিদেশের আরামের জীবন ত্যাগ করে দেশ ও মাটির টানে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটসহ অবহেলিত উপজেলার উন্নয়ন বঞ্চিত মানুষের সার্বিক উন্নয়নে নির্বাচনে চেয়ারম্যান পদেপ্রার্থী হয়েছি। সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচনে চেয়ারম্যান পদে আমি শতভাগ আশাবাদী বিজয়ী হব।



























