চিকিৎসা নিতে থাইল্যান্ড গেলেন মেয়র আরিফ
- Update Time : ০৫:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী থাইল্যান্ডের ব্যাংকক যাওয়ার উদ্দেশে সিলেট ছেড়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে উড়াল দিয়েছেন। জানা গেছে, চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছেন মেয়র আরিফ। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী সামা হক চৌধুরী। সিসিকের জনসংযোগ শাখা জানায়, আজ (সোমবার) সকাল ৯টা ২০ মিনিটে সিলেটের ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় যান মেয়র আরিফুল হক চৌধুরী। দুপুর সোয়া ১টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে থাইল্যান্ডের ব্যংককের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। কয়েক সপ্তাহ ধরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থতায় ভোগছেন। এরই মধ্যে তিনি সিলেট ও ঢাকায় চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য এখন তিনি ব্যাংকক গেছেন। আগামী ২ অক্টোবর সিসিক মেয়রের দেশে ফেরার কথা রয়েছে। নিজের সুস্থতার জন্য সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আরিফুল হক চৌধুরী।























