জগন্নাথপুরে ব্যবসায়ি ফয়ছল আহমদ আর নেই, জানাজা আজ বিকালে, বিভিন্ন মহলের শোক
- Update Time : ০৩:৩৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশিষ্ট ব্যবসায়ি ফয়ছল আহমদ আর নেই। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের বাসিন্দা, মিরপুর বাজার স্বাদ এন্ড কোং’র পরিচালক, যুব সমাজের প্রিয়মুখ, সর্ব মহলের সুপরিচিত, সমাজকর্মী ফয়ছল আহমদের মৃত্যুতে গোটা এলাকায় নামে শোকের ছায়া।
জানাজা: মিরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজকর্মী ফয়ছল আহমদের জানাজা আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ২টায় উপজেলার মিরপুর ইউনিয়নের বড়কাপন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
বিভিন্ন মহলের শোক: উপজেলার মিরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজকর্মী ফয়ছল আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জগন্নাথপুর উপজেলার সভাপতি, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ তালহা আলম, দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, ইউপি সদস্য আব্দুস শহিদ, ইউপি সদস্য মাহবুব হোসেন, আওয়ামী লীগ নেতা ফয়জুল হক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জামাল, সমাজকর্মী সামসুজ্জামান শামীম, সমাজকর্মী সাজ্জাদ খান প্রমূখ। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


























