১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মায়ের লাশ ঘরে রেখে কেঁদে কেঁদে পরীক্ষা দিল ছাত্রী
- Update Time : ১০:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মায়ের লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে এক শিক্ষার্থী। মায়ের লাশ ঘরে রেখে কেঁদে কেঁদে পরিক্ষা কেন্দ্রে কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষা দিয়েছে ওই শিক্ষার্থী। জানাগেছে, উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় পাটলী ইউনিয়নের চক-কাচিমপুর গ্রামের আলা উদ্দিনের মেয়ে জুমা আক্তার। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জুমার মা পারভিন বেগম (৫০) মারা যান। জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষা দেয় জুমা আক্তার।


























