১২:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট বিভাগে সেরাদের সেরা

  • Update Time : ০১:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:: আল-হাইআতুল উলইয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এর এবারে পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ৪র্থ স্থান অর্জন করে, সিলেট বিভাগের মধ্যে ১ম হয়ে, সিলেটের মেধা তালিকার ১১ জনকে টপকে সেরাদের সেরা হয়েছ হানিফ আহমদ। “হানিফ” সিলেট জেলার গোয়াইনঘাট থানার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ছাতারগ্রামের প্রসিদ্ধ আলিম মাওলানা মুহাম্মদ আলী রাহ.-এর সর্ব কনিষ্ঠ ছেলে। সে “জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদী হাউজিং মোহাম্মদপুর ঢাকা’ থেকে পরীক্ষায় অংশ নিয়ে এই কৃতিত্বপূর্ণ ফলাফল করে, তার প্রাপ্ত নম্বর ৯১৮।

হানিফ আহমদের প্রাতিষ্ঠানিক পড়ালেখা শুরু হয় ছাতারগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে। সেখানে ১ম শ্রণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত কৃতিত্বের সাথে লেখাপড়া করে। এরপর জামেয়া মাদানিয়া পরগনা বাজার মাদরাসা’য় হিফজ বিভাগে ভর্তি হয়ে মাত্র ৯ মাসে কুরআন শরীফের হাফেজ হয়। বছরান্তে তাজুল উলূম দারুল হাদীস জাতুগ্রাম মাদরাসা থেকে পূর্ব সিলেট আযাদ দ্বীনী এদ্বারা বোর্ডের ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করে বৃত্তি লাভ করে। পরের বছর সিলেট শহরস্থ জামেয়া হুসাইনিয়া ঝেরঝেরিপাড়ায় আবারও শুনানোর জন্যে হিফজ বিভাগে ভর্তি হয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতায লাভ করে। এরপর রামাযান মাসে গোয়াইনঘাট বাজারে আয়োজিত সরফ-নাহু ও আরবী ভাষা প্রশিক্ষণ কোর্সে একমাস পড়ালেখা করে। সেখানেই হয় আরবী শেখার হাতেখড়ি।
রামাযানের পর সে সিলেটের মেজরটিলার জাহানপুরস্থ দারুত তারবিয়াতিল ইসলামিয়ায় (আলুতল মাদরাসা) মাদানী নেসাবের ১ম বর্ষে ভর্তি হয় এবং একাধারে জালালাইন জামাত পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে পড়ালেখা করে।

এরপর ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল উলূমিল ইসলামিয়ায় (নিউ মালিবাগ) ফযীলত ২য় বর্ষে (মেশকাত) ভর্তি হয় এবং ধারাবাহিক ২ বছর পড়ালেখা করে এই ফলাফল অর্জন করে। বর্তমানে সে দেশের শীর্ষ প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকার উলূমুল হাদীস বিভাগের ১ম বর্ষে অধ্যয়নরত।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট বিভাগে সেরাদের সেরা

Update Time : ০১:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭