০২:১১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণফোন স্টার গ্রাহক হলেই ইউএস বাংলা এয়ারলাইন্সে বিশেষ ছাড়!

  • Update Time : ০৬:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :: এখন থেকে গ্রামীণফোন লিমিটেডের স্টার গ্রাহকরা বিশেষ ছাড় পাবেন ইউএস বাংলা এয়ারলাইন্সে যাতায়াতে। অভ্যন্তরিণ ও আন্তর্জাতিক রুটের টিকেটে ১০ থেকে ১২ শতাংশ ছাড় পাবেন স্টার গ্রাহকরা।

সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি গ্রামীণফোন ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে সম্পাদিত হয়েছে বলে গ্রামীণফোন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তানভীর আহমেদ জানান, চুক্তি অনুযায়ী গ্রামীণফোনের কোন স্টার গ্রাহক সিঙ্গাপুর, কুয়ালালামপুর, কলকাতা, কাঠমুন্ডু বা মাস্কট যেতে চাইলে ওয়ানওয়ে বা রিটার্ন টিকেটের উপর পাবেন বিশেষ ছাড়। স্টার গ্রাহকদের বিজনেস ক্লাসে ১২ শতাংশ ও ইকোনোমি ক্লাসে ১০ শতাংশ ছাড় দেবে ইউএস বাংলা। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এই অফার কার্যকর থাকবে।

এছাড়াও, স্টার গ্রাহকরা ব্যাংকক যাওয়ার ক্ষেত্রে বিজনেস ও ইকোনোমি উভয় ক্লাসেই আকর্ষণীয় ১২ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। এ সুযোগ থাকবে এ বছরের ৩১ অক্টোবর পর্যন্ত।

আন্তর্জাতিক রুট ছাড়াও, স্টার গ্রাহকরা অভ্যন্তরীণ রুটে (ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, সৈয়দপুর ও বরিশাল)  চলাচলে ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত ভাড়ার ওপরে ১০ শতাংশ ছাড় পাবেন।

জিপি হাউজে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব প্রোডাক্ট ডিপার্টমেন্ট সৌরভ প্রকাশ খারে এবং ইউএস বাংলার ডেপুটি ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং সোহাইল মজিদ।
গ্রাহকরা ইউএস বাংলা এয়ারলাইন্সের ১৭টি সেলস অফিস থেকে এ অফার উপভোগ করতে পারবেন।

এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ এই নাম্বারগুলোতে। এছাড়া আরও তথ্য জানা যাবে- www.grameenphone.com/star-program -এই ওয়েবসাইটে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গ্রামীণফোন স্টার গ্রাহক হলেই ইউএস বাংলা এয়ারলাইন্সে বিশেষ ছাড়!

Update Time : ০৬:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭