০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬৫ বছরের বেশি ব্যক্তিরা হজে যেতে পারবেন না: ধর্ম প্রতিমন্ত্রী
- Update Time : ০৬:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: নিবন্ধন করলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সোমবার সচিবালয়ে ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক আলোচনা শেষে এ তথ্য জানান তিনি। ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদ সরকারের সিদ্ধান্তের কারণে নিবন্ধিত ৬৫ বছরের বেশি বয়সীরা এ বছর হজের সুযোগ পাবে না। এবার হজের কার্যক্রেমর জন্য সময়ও পাওয়া যাচ্ছে মাত্র ৩৪ দিন। অথচ এর আগে ৪ বা ৫ মাস সময় পাওয়া যেত। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, যারা এবার হজে যেতে পারবেন না তারা চাইলে জমাকৃত টাকা তুলতে পারবেন। এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন ৫৭ হাজার ৮৫৬ জন।





























