০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৬৫ বছরের বেশি ব্যক্তিরা হজে যেতে পারবেন না: ধর্ম প্রতিমন্ত্রী

  • Update Time : ০৬:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: নিবন্ধন করলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সোমবার সচিবালয়ে ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক আলোচনা শেষে  এ তথ্য জানান তিনি। ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদ সরকারের সিদ্ধান্তের কারণে নিবন্ধিত ৬৫ বছরের বেশি বয়সীরা এ বছর হজের সুযোগ পাবে না। এবার হজের কার্যক্রেমর জন্য সময়ও পাওয়া যাচ্ছে মাত্র ৩৪ দিন। অথচ এর আগে ৪ বা ৫ মাস সময় পাওয়া যেত। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, যারা এবার হজে যেতে পারবেন না তারা চাইলে জমাকৃত টাকা তুলতে পারবেন। এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন ৫৭ হাজার ৮৫৬ জন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

৬৫ বছরের বেশি ব্যক্তিরা হজে যেতে পারবেন না: ধর্ম প্রতিমন্ত্রী

Update Time : ০৬:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২