ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালিন কেন্দ্রীয় সভাপতি মাওঃ শফিক উদ্দিনের আজ প্রথম মৃত্যু বার্ষিকী
- Update Time : ০৬:০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালিন কেন্দ্রীয় সভাপতি, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা শফিক উদ্দিনের আজ প্রথম মৃত্যু বার্ষিকী। বিশ দলীয় জোটের শীর্ষ নেতা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর, ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালিন কেন্দ্রীয় সভাপতি, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব খেলাফত মজলিস মনোনীত সুনামগঞ্জের ছাতক-দোয়ারার সাবেক এমপি পদে প্রতিদ্বন্দ্বী, প্রয়াত জাতীয় নেতা মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিনের আজ রোববার (৩ এপ্রিল) প্রথম মৃত্যু বার্ষিকী। ২০২১ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। দেশ বরেণ্য, প্রয়াত জাতীয় নেতা মাওলানা শফিক উদ্দিন একজন প্রাজ্ঞ রাজনীতিবীদ, আলেম, সুবক্তা হিসেবে দেশ-বিদেশে পরিচিত ছিলেন। এবং দেশ ও ইসলামের সার্থে তিনি ছিলেন জাতীয় সকল আন্দোলন-সংগ্রামে শীর্ষ নেতা। মাওলানা শফিক উদ্দিনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ পরিবারের পক্ষ থেকে মৃত্যু বার্ষিকীর এ দিনে কোরআন খতম, দোয়া মাহফিল সহ কর্মসুচি পালন করবে।





























