শবেবরাতে রাতজুরে মাজার জিয়ারত একটি অপসংস্কৃতি : শাহ মমশাদ আহমদ
- Update Time : ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
শবেবরাত উপলক্ষে সিলেট শহরে বিরাজমান একটি বেদাত ও অপসংস্কৃতি হচ্ছে দল বেধে মাজার জিয়ারতের রেওয়াজ। পুণ্যময় রাতটি অনেক যুবক ভাইয়েরা শাহজালাল রহঃ ও শাহপরান রহঃ এর সহ বিভিন্ন মাজার জিয়ারত করে কাটিয়ে দেন।এ রাতে মাজার কেন্দ্রিক এক উৎসবের আমেজ সৃষ্টি হয়।অথচ এরাত কোন উৎসবের নয়। নির্জনে এবাদাতের। ইসলামে রাতকেন্দ্রিক কোন উৎসব নেই। আমাদের দুটি উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা। যা দিনে উদযাপন করা হয়।খৃষ্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের রাতে উৎসব আছে, যেমন থার্টি-ফাস্ট নাইট। মুসলমানগণ যাতে রাতে নিছক আল্লাহর ইবাদাতে গুজরান করেন,এজন্য রাতে উৎসব রাখা হয়নি। শবেবরাতে রাসুলুল্লাহ সঃ কবর জিয়ারত করেছেন মর্মে যে হাদীস বর্ননা করেছেন, তা সানাদের দিক দিয়ে খুব দুর্বল। একান্তই যদি হাদিসের উপর আমল করতে হয়,তা হলেও দল বেধে কবর জিয়ারত প্রমাণিত হয়না, মৃত্যুর কথা স্মরণ করে নির্জনে জিয়ারত করা যেতে পারে। শবেবরাতে অনেকে আবার বিভিন্ন মাজার মসজিদে দুরাকাত করে নফল নামাজ আদায় করে থাকে। এসব মনগড়া আমলের পরিণতি নিয়ে মুসলমানদের সতর্ক না করলে এক সময় শিরকের দিকে ধাবিত হওয়ার আশংকা রয়েছে। এব্যাপারে ব্যাপক আলোচনা করার জন্য মসজিদের ইমাম ও দায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ আমাদের আমলকে বেদাতি পথভ্রষ্টতা হতে রক্ষা করুন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

























