ছাতকে মেঘনা গ্রুপের ফ্রেস সিমেন্টর উদ্যোগে ব্যবসায়ীদের মিলন মেলা
- Update Time : ০২:১৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে মেঘনা গ্রুপের ফ্রেস সিমেন্টর উদ্যোগে সুনামগঞ্জ জেলার ব্যবসায়ীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ফ্রেস সিমেন্ট এক্সক্লুসিভ ডিষ্ট্রিবিউটর মেসার্স শরাফত এন্ড সন্স’র আয়োজনে রোববার বিকেলে শহরের কিবরিয়া কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ জেলার সকল উপজেলার রড, সিমেন্ট ব্যবসায়ী, ঠিকাদার ও নির্মাণ শ্রমিকদের নিয়ে এ ব্যবসায়ী মিলন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী, ঠিকাদার এসোসিয়েশন, নির্মাণ শ্রমিক এসোসিয়েশন ও জেলার সব ধরনের রড, সিমেন্ট ব্যবসায়ীরা এ আযোজনে অংশ নেন। মেঘনা গ্রুপ ফ্রেস সিমেন্ট এক্সক্লুসিভ ডিষ্ট্রিবিউটর মেসার্স শরাফত এন্ড সন্স’র স্বত্তাধিকারী শরাফত আলীর সভাপতিত্বে এবং আদনান কাওছার রাজ্জাক ও পাবেল আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। এর আগে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেঘনা গ্রুপ ফ্রেস সিমেন্টের ডিজিএম শাহজাহান শিকদার, রিজিওন্যাল ম্যানেজার জসিম উদ্দিন, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা রড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি জামান মিয়া তালুকদার, সুনামগঞ্জ জেলা কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর দেব। সভায় স্বাগত বক্তব্য রাখেন, মেসার্স শরাফত এন্ড সন্সের পরিচালক কয়েছ আহমেদ। সভায় ব্যবসায়ীক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেলার ৭০ জন ব্যবসায়ীকে পুরস্কৃত করা হয়। সাধারণ পুরস্কার দেয়া হয় উপস্থিত আরো ৪০০ জন ব্যবসায়ীকে।





























