০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালো ব্যাটিংয়ের ব্যাখ্যায় যা বললেন লিটন

  • Update Time : ০৬:০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
  • / ১৫ বার নিউজটি পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :: আফগানিস্তানের বিপক্ষে শুক্রবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৮৮ রানের দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে বাংলাদেশ মাত্র ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে।

দলের বড় সংগ্রহে সবচেয়ে বড় অবদান রেখেছেন ওপেনার লিটন কুমার দাস। তিনি ১২৬ বলে ১৩৬ রানের ঝলমলে ইনিংস খেলেন। এর পুরস্কার হিসেবে ম্যাচ সেরা হয়েছেন তিনি।

তিনি মাথায় রেখেছিলেন যদি দ্রুত নিজের উইকেট বিলিয়ে দেন তাহলে দল চাপে পড়ে যাবে। তাই তার মাথায় ছিল নিজের উইকেটটিকে মূল্য দিতে হবে। যেমনটি ভেবেছিলেন তেমনটিই করেছেন তিনি। এ বিষয়টি সামনেও ধরে রাখবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে লিটন বলেন, আমার উইকেট যাওয়া মানে তো দল চাপে পড়ে যাওয়া। আমার মনে হয় যে এই জিনিসটা নিজে থেকে বদলে ফেলা প্রত্যেক ব্যাটারের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমি এ জিনিসটা নিয়ে চিন্তাভাবনা করছি যে আমার উইকেটের একটা মূল্য আছে, তো নিজের মূল্যটা দিচ্ছি। আশা করি সামনেও দিতে পারব।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ভালো ব্যাটিংয়ের ব্যাখ্যায় যা বললেন লিটন

Update Time : ০৬:০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২