০২:০৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবের বরিশাল দলে তিনজন করোনা আক্রান্ত

  • Update Time : ০৪:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পর্দা উঠছে ৬ ফ্র্যাঞ্চাইজির টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। করোনার ঊর্ধ্বগতির কারণে দর্শকবিহীন স্টেডিয়ামে চলবে এ টুর্নামেন্ট। কঠিন জৈব সুরক্ষা বলয়ে চলছে এ আয়োজন। আর টুর্নামেন্ট শুরুর দিনই দুঃসংবাদ এলো সাকিবের বরিশাল শিবিরে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। জানা গেছে, গত ১৭ জানুয়ারি করোনা পজিটিভ শনাক্ত হন সোহান।  তাই আজ তাকে একাদশে দেখা যায়নি। ইরফান শুক্কুরকে উইকেটের পেছনে দেখা যাচ্ছে। শুধু সোহান একাই নন, বরিশাল দলে করোনায় আক্রান্ত হয়েছেন আরও দুজন। তারা হলেন দলের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম ও তরুণ ওপেনিং ব্যাটার মুনিম শাহরিয়ার। এ দুজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন গত মঙ্গলবার। শনিবার করোনা পরীক্ষায় নেগেটিভ হলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন সোহান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সাকিবের বরিশাল দলে তিনজন করোনা আক্রান্ত

Update Time : ০৪:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২