১১:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের নোয়ারাইয়ে ক্রিকেটের ফাইনালে আখিঁ ফাইটার্স ১০ উইকেটে বিজয়ী
- Update Time : ০২:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ ছাতক পৌর এলাকার নোয়ারাই খেলার মাঠে শনিবার নোয়ারাই প্রিমিয়ার লীগের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নাজাত এলিভেন বনাম আখিঁ ফাইটার্স। টসে জিতে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় আখিঁ ফাইটার্স। নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৫ রান সংগ্রহ করে নাজাত এলিভেন।জবাবে আখিঁ ফাইটার্স মাত্র ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন রাজু আহমদ ও সাদ্দাম হোসেন। খেলা শেষে বিজয়ী দল লাভ করে ১ টি ২৪” এলইডি টিভি (দাতা: সাদমান মাহমুদ সানি) ও রানার্সআপ দল পায় ১ টি ১৭” এলইডি টিভি (দাতা: আমীর হোসেন)। উল্লেখ্য,নোয়ারাই প্রিমিয়ার লীগে ৬ টি দল অংশ গ্রহণ করেছিলো।





























