০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে তেরা মিয়া হত্যা মামলায় এক আসামীর যাবজ্জীবন

  • Update Time : ০২:৩৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে তেরা মিয়া হত্যা মামলার রায়ে মধু মিয়া নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ৩১ জন আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহি উদ্দিন মুরাদ এই রায় দেন । মামলা দায়েরের দীর্ঘ ২২ বছর পর আদালত এ রায় দিয়েছেন। জানা যায় ১৯৯৯ সালের ২২ নভেম্বর সকালে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে বলারপীরপুর গ্রামের তেতইখালীতে সেতু নির্মাণের বিরোধকে কেন্দ্র করে আবদুল হাই আজাদ মকছু মিয়া ও আরজু মিয়ার লোকজনের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হন আরজু মিয়ার বড় ভাই তেরা মিয়া (৬২)। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। গুলিবিদ্ধ আহত তেরা মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত বরণ করেন। এ ঘটনায় নিহতের ভাতিজা সিরাজুল ইসলাম বাদী হয়ে ২৪ নভেম্বর ছাতক থানায় ৪৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ছাতক থানার তৎকালীন ওসি ২০০৪ সালের ২১ এপ্রিল আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। মামলায় মোট ২২ জনের স্বাক্ষী গ্রহন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, সেতু নির্মাণের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে তেরা মিয়ার মৃত্যু হয়। আদালত রায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩১ জনকে খালাস দিয়েছেন। রায়ে সন্তুষ্ট বাদীপক্ষ।আসামি পক্ষের আইনজীবী সালেহ আহমদ রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, এ ব্যাপারে উচ্চ আদালতে আপিল করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে তেরা মিয়া হত্যা মামলায় এক আসামীর যাবজ্জীবন

Update Time : ০২:৩৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১