০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনার জন্য পঞ্চম ব্যাচের অনলাইন র্ভাচুয়াল প্রশিক্ষণ শুরু

  • Update Time : ০৮:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ফার্মাসী কাউন্সিল অফ বাংলাদেশ (পিসিবি), ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) এবং ম্যানেজমেন্ট সাইন্সেস ফর হেলথ (এমএসএইচ) এর সার্বিক সহযোগীতায় সুনামগঞ্জ জেলায় মডেল মেডিসিনশপ স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার (২৯ নভেম্বর) অনলাইন র্ভাচুয়াল প্রশিক্ষণ কর্মসূচীতে ব্রিটিশ সরকারের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এর অর্থায়নে এ কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চম ব্যাচের ১২ দিনের ট্রেনিং শুরু হয়েছে। অনলাইন র্ভাচুয়াল প্রশিক্ষণ কর্মসূচীতে
সুনামগঞ্জ জেলার ৩৫ জন গ্রেড সি-ফার্মেসী টেকনিশিয়ানের উপস্থিতিতে, এম.এস.এইচ এর ট্রেনিং মনিটর মোঃ রূহুল্লাহ সিদ্দিকী (বিএইচবি প্রকল্প) প্রশিক্ষণ কার্যক্রমের সঞ্চালনার দায়িত্ব পালন করছেন। অনলাইন র্ভাচুয়াল ট্রেনিংএ শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন সুনামগঞ্জ জেলার বিসিডিএস এর সভাপতি মোঃ আলতাফুর রহমান। অনলাইন র্ভাচুয়াল ট্রেনিংএ আরো উপস্থিত ছিলেন প্রজেক্ট টিম লিডার মোঃ নুরুজ্জামান (এম.এস.এইচ), রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ড. মোঃ আমিরুল ইসলাম। প্রথমদিন মূল আলোচ্য বিষয় ছিল-বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে। সপ্তদশ জাতীয় স্বাস্থ্য নীতির মূল লক্ষ্য অত্যাবশ্যকীয় ওষুধের সহজ লভ্যতা, মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং সর্বত্র সেগুলোর প্রাপ্যতা নিশ্চিত করা। দেশীয় ঔষধ শিল্পের উন্নয়ন ও প্রসারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনার জন্য পঞ্চম ব্যাচের অনলাইন র্ভাচুয়াল প্রশিক্ষণ শুরু

Update Time : ০৮:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১