১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অস্ত্রসহ এক যুবক গ্রেফতার
- Update Time : ০৬:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই মির্জা শাফায়েত-এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামের মৃত মছব্বির আলীর ছেলে মোঃ বকুল মিয়াকে (৩০) একটি দেশীয় তৈরি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে। অস্ত্রসহ গ্রেফতারকৃত বকুল মিয়াকে আজ শনিবার (১৩ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





























