শান্তিগঞ্জে সাংবাদিক কাজী মমতাজের পিতার ২২তম মৃত্যু বার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৮:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জয়কলস ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার- কাজী এম জমিরুল ইসলাম মমতাজের পিতা মাহমুদ আলী এর ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুম’আর নামজের পূর্বে উজানীগাও জামে মসজিদ ও শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদে দোয়া মাহফিল শেষে নিজ গ্রাম উজানীগাঁও কাজী বাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মরহুমের ছেলে কাজী এম জমিরুল ইসলাম মমতাজ। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লেকচারার ডাঃ এম জামান আশরাফ, থানার সেলেন্ড অফিসার (উপপরিদর্শক) আলা উদ্দীন, শায়খ মাওলানা আফসার উদ্দীন, উজানীগাও জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওঃ রশিদ আহমদ, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট্র উজানীগাও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখার সভাপতি মোঃ আমিরুল ইসলাম,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সদস্য সামিউল কবির, ছায়াদ হোসেন সবুজ, উজানীগাও বাসষ্ট্যান্ড মসজিদের ইমাম হাফিজ এমরান হোসেন, উজানীগাও দক্ষিণ পাড়া মসজিদের ইমাম ওছিউর রহমান, মাঝপাড়া মসজিদের ইমাম ক্বারী মৌলভী শফিক মিয়া, ইমাম আজিজুল হক, মোলভী সফিক আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাও. জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক মাও. এনামুল হক, সমাজসেবী আসাদুজ্জামান আসাদ , কালা মিয়া, খুশিদ মিয়া, আমিরুল ইসলাম, খাইরুল ইসলাম, কে এম এম হাসান, কে এ এম মারজান প্রমুখ।






























