নির্বাচনে বিশৃঙ্খলা রোধে প্রার্থীদের শপথ করালেন ছাতক থানার অফিসার ইনচার্জ
- Update Time : ১০:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল সদস্য -সদস্যা প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছে ছাতক থানা পুলিশ। শনিবার উপজেলার কালারুকা, ইসলামপুর, জাউয়াবাজার, চরমহল্লা, দক্ষিণ খুরমা, ছাতক সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমানের (পিপিএম) পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার্স ইনচার্জ (চলতি দ্বায়িত্ব) ইন্সপেক্টর মিজানুর রহমান। এসময় তিনি নির্বাচনে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সকল প্রার্থীদের শপথ করান। তিনি বলেন, নির্বাচনে সকল প্রকার দাঙ্গা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এখন থেকে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। অতীতের ন্যায় অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনি সতর্ক অবস্থানে থাকবে। এর কোনো ব্যত্যয় ঘটবেনা। এর আগে গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়ন, উত্তর খুরমা ইউনিয়ন, দোলারবাজার ইউনিয়ন ও ছৈলা আফজালাবাদ ইউনিয়নের সকল সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করে থানা পুলিশ।





























