০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে চার কেজি গাঁজাসহ আটক ৪

  • Update Time : ০৭:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে চার কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার দেওকলস ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লহরী গ্রামের মায়া মিয়ার ছেলে শাহনাজ মিয়া (৪১), সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার রামখা মোহাম্মদপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে ফুজায়েল আহমদ ওরফে শাহীন (৪০), একই উপজেলার কাকরদিয়া গ্রামে মৃত শফিক উদ্দিনের ছেলে আব্দুর সবুর (৩১), ছাতক উপজেলার ঝিঘলী গ্রামের ফাজিল মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৪)। এসময় মাদক বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করে পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে, বিশ্বনাথ থানার এসআই সাইফুল মোল্লার নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাতে উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় টহলরত অবস্থায় গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

এসময় গাঁজা বহনকারী প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্যে প্রায় ৮০ হাজার টাকা। আটককৃতরা  পেশারদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানায়।

চার মাদক কারবারি আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আটককৃতরা পেশারদার মাদক কারবারি। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হবে। আটককৃতদের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় চুরি-ডাকাতি, মাদক, মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে চার কেজি গাঁজাসহ আটক ৪

Update Time : ০৭:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১