ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাও পয়েন্টে নৌকা প্রতিকের সমর্থনে বিশাল নির্বাচনী সভা
- Update Time : ০৭:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী রঞ্জন কুমার দাসের সমর্থনে এক বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার রাতে ইউনিয়নের ৩ং ওয়ার্ডের আন্ধারী পয়েন্ট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রঞ্জন কুমার দাস ইউনিয়নের উন্নয়ন -অগ্রগতির লক্ষ্যে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য ইউনিয়নের সর্বস্তরের জন সাধারনের প্রতি আহবান জানিয়েছেন। সাবেক মেম্বার শানুর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজমুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছাতক পৌর সভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। সভায় আরো বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, আনিসুর রহমান চৌধুরী সুমন, আওয়ামী লীগ নেতা সাব্বির আহমদ, সাবেক পৌর কাউন্সিলর আছাব মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাফিজ আলী, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, জেলা যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, আব্দুল মালিক মেম্বার, যুবলীগের আসাদুজ্জামান, আব্দুস শহিদ, জালাল উদ্দিন শান্ত,ছালেক আহমেদ, জুয়েল মিয়া প্রমুখ। নির্বাচনী সভায় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ রঞ্জন কুমার দাসের কর্মী- সমর্থক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন।





























