ছাতকে কমিউনিটি পুলিশিং -ডে উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
- Update Time : ০৩:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, পুলিশের কার্যক্রমে সাধারণ মানুষ সহযোগিতা করলে এই এলাকায় আইন শৃংখলার উন্নতি হয়। অপরাধীরা অপরাধ করতে সাহষ পায় না। বর্তমানে পুলিশের অবস্থা আগের মতো আর নেই। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করছে। এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখা ও জনসেবা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রমে সহযোগিতার প্রয়োজন রয়েছে। শনিবার সকালে ছাতক থানা পুলিশের উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশিং- ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রহমান, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব সৈয়দ আহমদ প্রমুখ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম। এছাড়া ও সভায় আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান চৌধূরী সুমন, ইশতিয়াক তানভীর, আরশ আলী, শহিদুল ইসলাম, নজমুল হোসেন, মাস্টার আলা উদ্দিন, গোলাব মিয়া,জালাল উদ্দিন, কাজী সিরাজ মিয়া, তারিকুল ইসলাম, বিশ্বজিত ঘোষ সহ উপজেলার বিভিন্ন এলাকার লোকজন উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন এস আই মাহিন উদ্দিন। সভা শেষে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক র্যালী অনুষ্ঠিত হয়েছে।





























