ছাতকে ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় এক সদস্য নির্বাচিত
- Update Time : ১২:১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে মনোনয়ণ প্রত্যাহারের শেষ দিনে ছাতক সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এক সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তৌফিক হোসেন খান বেসরকারিভাবে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে আবদুল মতলিবকে নির্বাচিত ঘোষণা করেন। এ ওয়ার্ডে ২ জন প্রার্থী মনোনয়ণ পত্র দাখিল করেন। সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চালের ডিলার হওয়ার কারণে প্রার্থী আব্দুস শহীদের মনোনয়ণ পত্র বাছাইকালে প্রাথমিক ভাবে অবৈধ ঘোষণা করে বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তী পর্যায়ে তিনি আপীল করলে জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ হোসেন হাওলাদার ও তার মনোনয়ণ পত্র অবৈধ ঘোষণা করেন । ফলে এই ওয়ার্ডে একমাত্র প্রার্থী হিসেবে থেকে যান আব্দুল মতলিব। আজ বিকেলে ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তৌফিক হোসেন খান বেসরকারিভাবে আব্দুল মতলিবকে নির্বাচিত ঘোষণা করেন।





























