জগন্নাথপুরে ডাঃ মধু সুধন ধরকে নাগরিক সংবর্ধনা
- Update Time : ০৮:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবিক চিকিৎসক হিসেবে বিশেষ ভূমিকা পালন করায় ডাক্তার মধু সুধন ধরকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধরকে ফেয়ার ফেইস জগন্নাথপুর’র পক্ষথেকে আজ সোমবার (২৫ অক্টোবর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সমন্বয়ক প্রভাষক এম. শামীম আহমদের সভাপতিত্বে সাইফুর রহমান মিনহাজ ও জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক শংকর রায়, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কাউন্সিলর কামাল হোসেন, শিক্ষক সালেহা পারভীন, শিক্ষক রুহুল আমিন, জিতু মিয়া, নুর আহমদ, শহিদুল ইসলাম, মঈনুল হাসান প্রমূখ।





























