১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান, ২টির বিরুদ্ধে মামলা
- Update Time : ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলাজুড়ে দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা রক্ষায় লাইসেন্সবিহীন অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জগন্নাথপুর থানার এসআই আব্দুস ছাত্তারের নেতৃত্বে টিএসআই জহিরুল ইসলামের সহযোগিতায় একদল পুলিশ আজ সোমবার জগন্নাথপুর মাদ্রাসা পয়েন্টে অভিযান চালিয়ে দুই চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। জগন্নাথপুর থানার এসআই আব্দুস ছাত্তার জানান, আজ ২য় দিনের অভিযানে লাইসেন্সবিহীন সিএনজি চালক ও মোটর সাইকেল চালকের বিরুদ্ধে দুইটি মামলা দেওয়া হয়েছে। আগামি ১৫ অক্টোবর শুক্রবার পর্যন্ত এ অভিযান চলবে।




























