০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নানার ধর্ষণে প্রতিবন্ধী নাতনি অন্তঃসত্ত্বা

  • Update Time : ০২:২৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ঢাকার ধামরাইয়ে নানার (৬০) ধর্ষণের শিকার হয়ে প্রতিবন্ধী নাতনি (২৫) অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাজেদা বেগম নামে ধর্ষকের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চৌহাট ইউনিয়নের দ্বিমুখা পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ধর্ষণের ঘটনা জানাজানি হলে গতকাল শনিবার রাতেই ধামরাই থানায় ওই নানা ও তার এক সহযোগীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন-ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামের ছফুর উদ্দিন ও একই এলাকার মোয়াজ্জেমের স্ত্রী সাজেদা বেগম। পুলিশ জানায়, গত কয়েকমাস আগে প্রতিবন্ধী নাতনির বাড়িতে নিয়মিত যাতায়াতকালে তাকে একাধিকবার ধর্ষণ করেন ওই নানা। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি ওই পরিবারের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে পরীক্ষায় তার গর্ভকাল ধরা পড়ে। পরে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে সে নানার কথা জানিয়ে দেয়। এ ঘটনা জানাজানি না করার জন্য প্রতিবন্ধী নাতনিকে ভয়ভীতি দেখান ওই নানার সহযোগী অপর আসামি। পরে পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, রাতে লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ধর্ষকের সহযোগী ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তবে প্রধান আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে। সুত্র: আমাদেরসময়

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নানার ধর্ষণে প্রতিবন্ধী নাতনি অন্তঃসত্ত্বা

Update Time : ০২:২৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১