ছাতকে আহত শিক্ষকের শয্যা পাশে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ
- Update Time : ১২:৪২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারাত্মক আহত উপজেলার সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ছাতক উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমদকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি,সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলা কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হামলার শিকার শিক্ষক কবির আহমদকে দেখতে যান তারা। এ সময় আহত শিক্ষকের চিকিৎসা সংক্রান্ত খোজ খবর নেয়া হয় ও উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন তারা। বর্তমানে কবির আহমদের শরীরের গলা থেকে নিচের অংশ প্রায় অবস অবস্থায় । শনি বা রবিবারে স্পাইনাল কর্ডে একটা মেজর অপারেশন লাগবে বলে ডাক্তাররা জানিয়েছেন।এ সময় আহত শিক্ষক তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।





























