ডা.আব্দুর রহিমের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা
- Update Time : ১১:১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুর রহিম (এমবিবিএস) প্রায় এক সপ্তাহ ধরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর অসুস্থ ডা.আব্দুর রহিমের সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। একজন সাদা মনের মানুষ বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুর রহিম একাধারে চিকিৎসক এবং জনপ্রতিনিধি হিসেবে সবসময় মানুষের সেবা করে এসেছেন। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে তিনি ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ছাত্রাবস্থায় সিলেট মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সার্জন, স্বাধীনতা যুদ্ধের সময় ডিংরাই ইয়ুথ ক্যাম্প ও ডিংরাই রিফউজি ক্যাম্পের চিকিৎসক ছিলেন। ১৯৭৯ সালে ছাতক-দোয়ারা আসনে বাংলাদেশ আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুর রহিম।




























