০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ব্যবসায়ী খুনের ঘটনায় দুইজন গ্রেফতার
- Update Time : ০৫:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে ব্যবসায়ী আখলাক মিয়া হত্যাকাণ্ডে জড়িত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে দুর্বৃত্তদের হাতে খুন হন ব্যবসায়ী আখলাক মিয়া। রাতেই গ্রামের মাঠের ক্ষেতের জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। আখলাক মিয়া গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের মোল্লাআতা গ্রামের জাহির আলীর পুত্র এবং গোবিন্দগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ একই ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের ফজলু মিয়ার পুত্র আবু সুফিয়ান সোহাগ (২৬)কে সিলেট থেকে গ্রেফতার করে। নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয় দিঘলী-চাকলপাড়া গ্রামের আশরাফুল আলমের পুত্র আলীম উদ্দিন (২৯)কে। বুধবার রাতে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত ছিলো বলে পুলিশের কাছে স্বীকার করেছে।





























