সাবেক হুইপ এড. ফজলুল হক আসপিয়া আর নেই
- Update Time : ০৩:২০:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, তিন বারের সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব এডভোকেট ফজলুল হক আছপিয়া (৮৪) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অংসখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এদিকে সাবেক হুইপ, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব এড. ফজলুল হক আসপিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন, দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক ইয়াকুব মিয়া। শোক বার্তায় সাংবাদিক ইয়াকুব মিয়া মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সহানুভূতি এবং সমবেদনা জানান।





























