০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ
- Update Time : ০৮:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
মোঃ শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে গণ আন্দোলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুরের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত আন্দোলনে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) শ্যামল চন্দ্র সরকার, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, মানবাধিকার সংগঠক শাহ নুরুল করিম প্রমূখ। এ সময় আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।





























