জগন্নাথপুর পৌরসভার ৫১ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ
- Update Time : ০৬:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের জন্য ৫১ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। এতে ব্যয় দেখানো হয় ৫১ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পৌর ভবনে জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তারুজ্জামান আক্তার এ বাজেট পেশ করেন। বাজেট পেশ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে ও সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী ও গীতাপাঠ করেন প্রকৌশলী সতীশ গোস্বামী। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক, কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ্র, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ রহমান প্রমূখ। এ সময় কাউন্সিলর জিতু মিয়া, কাউন্সিলর আলাল হোসেন, কাউন্সিলর ছমির আহমদ, কাউন্সিলর শাহিন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাজেট অনুষ্ঠানে জগন্নাথপুর পৌরসভার সার্বিক উন্নয়নে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নানের সার্বিক সহযোগিতা কামনা করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তারুজ্জামান আক্তার।





























