জগন্নাথপুরে বিএনপির কয়ছর গ্রুপ সমর্থকদের মধ্যে সংঘর্ষ
- Update Time : ১০:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়ছর আহমদ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে আলী কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যােগে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সভায় সংঘর্ষের ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা যায়, সভা চলাকালে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়ছর আহমদ গ্রুপের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রুমন আহমদ আহত হয়েছেন বলে জানাগেছে। এ বিষয়ে পৌর বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক হাজি হারুনুজ্জামান হারুণ মিয়া জানান, কিছু নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সভা চলাকালে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিএনপি নেতা হাজি হারুন মিয়া তিনি আরো জানান, পরে উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বিলাল আহমদসহ নেতাকর্মীরা বসে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।




























