আবরু মিয়া তালুকদারের মৃত্যুতে যুক্তরাজ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল
- Update Time : ১২:০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আবরু মিয়া তালুকদার, ছাতক সরকারি কলেজের সাবেক ভিপি মরহুম মুন্সেফ হোসেন লালা ও সিলেট জজ কোর্টের আইনজীবী মরহুম আজরফ মিয়া তালুকদার স্মরণে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে অবস্থানরত ছাতকের প্রবাসীদের উদ্যোগে রবিবার (২৯ আগস্ট) লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে কমিউনিটি নেতা আলতাফুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও যুবনেতা কামরুজ্জামান সাকলাইনের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, সাবেক পুলিশ ইন্সপেক্টর আহবাব মিয়া, কমিউনিটি নেতা সানাওর আলী কয়েস, এম এ খালিক খান, মাহমুদ আলী, ব্যবসায়ী লিটন মিয়া, দিলোয়ার রাজা চৌধুরী টিপু, সিলেট ল কলেজের সাবেক জিএস আনিসুজ্জামান আজাদ, এডভোকেট মঈনুল ইসলাম, মরহুম আবরু মিয়া তালুকদারের জামাতা শিল্পপতি সাদির নাজির হোসেন, মরহুমের ভাতিজা ফয়সল হক তালুকদার, ডা. মিল্লাদ নাসিম হোসেন, মজির উদ্দিন প্রমুখ। স্মরণ সভায় মরহুম আবরু মিয়া তালুকদার সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তারা বলেছেন, জীবনাদর্শে তিনি দল মত নির্বিশেষে সকলের কাছে অতি আপনজন ছিলেন। একজন গ্রহনযোগ্য সালিশ ব্যক্তিত্ব হিসেবে তার সুনাম সর্বমহলে সমাদৃত ছিলো। ছাতক পাথর ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনে মরহুম আবরু মিয়া তালুকদার সফল ভাবে নেতৃত্ব দিয়েছেন। স্মরণ সভায় মরহুম মুন্সেফ হোসেন লালা ও এডভোকেট মরহুম আজরফ মিয়া তালুকদারের জীবন কর্ম নিয়েও স্মৃতিচারণ করা হয়েছে। এর আগে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ঈমাম মুফতি মারুফ হোসেন, হাফিজ সাজ্জাদুর রহমান ও হাফিজ জাকির আহমদ।





























