ছাতকে কোষ্টার-সিএনজি মুখোমুখি সংঘর্ষ কলেজ ছাত্রের মৃত্যু
- Update Time : ০৭:১৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে যাত্রীবাহী কোষ্টার ও সিএনজি ফোরষ্ট্রোক মুখোমুখি সংঘর্ষে জাকির আহমদ (২৩) নামের এক কলেজ ছাত্র নিহত ও আহত হয়েছে আরো ৪ সিএনজি যাত্রী। আহতদের ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। রোববার দুপুরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তকিপুর নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জাকির আহমদ সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার লামা পারকুল গ্রামের আব্দুল হান্নানের পুত্র ও ছাতক সরকারী ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে। রোববার দুপুরে ছাতক থেকে গোবিন্দগঞ্জের গোবিন্দগঞ্জগামী একটি ফোরষ্ট্রোক সিএনজি (নং সুনামগঞ্জ থ-০৯৮৫) ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তকিপুর নামক এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি কোষ্টারের (নং- মৌলভীবাজার জ-১১-০২০৬) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালকসহ সিএনজিতে থাকা ৫ যাত্রী আহত হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির আহমদকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত রোকেয়া বেগম ও তার ভাই সাইদুর রহমানসহ আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। দূর্ঘটনা কবলিত কোষ্টার ও সিএনজি জব্ধ করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।





























