ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ আগস্ট ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে শহর মজলিস মিলনায়তনে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৮শে আগস্ট) সকাল ১০টা থেকে মৌলভীবাজার শহর সভাপতি হাসান আহমাদ খানের সভাপতিত্বে দিনব্যাপী কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনসুরুল আলম মনসুর। শাখা সেক্রেটারি মুহাম্মদ সিহাব উদ্দিনের পরিচালনায় দারসুল কুরআন পেশ করেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রাহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি সৈয়দ মাহবুবুর রহমান, ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার বায়তুলমাল সম্পাদক তাসনিম আদনান, সদর দক্ষিণ সভাপতি আশরাফ আহমদ শফী, হাফেজ্জি হুজুর রাহ. জোন সভাপতি আমিনুল ইসলাম তালহা, হাফেজ্জি হুজুর রাহ. জোন সেক্রেটারি আরিফুল ইসলাম হুজাইফা প্রমুখ। বিজ্ঞপ্তি





























