১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে ফার্মেসী মালিক কল্যাণ সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন

  • Update Time : ০৬:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ আগস্ট ২০২১
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ফার্মেসী মালিক কল্যাণ সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পৌরসভার অধীনস্থ ফার্মেসী মালিকদের এক সভায় ৫ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। ছাতক শহরের মেসার্স নিপা ফার্মেসীতে ফার্মেসী মালিক কল্যাণ সমিতির সহ-সভাপতি হাজী মোঃ সোহেল আহমদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ফার্মেসী মালিকদের কল্যাণে বেশ কয়েকটি জরুরী সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে মেসার্স নিপা ফার্মেসীর সত্ত্বাধিকারী বীরেশ ভৌমিককে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটিতে সদস্য রয়েছেন নোয়ারাই বাজার শান্ত ফার্মেসীর সত্ত্বাধিকারী শাহ মোজাহিদ, মেসার্স মোহাম্মদিয়া ফার্মেসীর সত্ত্বাধিকারী হাজী সোহেল আহমদ, আমিন ফার্মেসীর সত্ত্বাধিকারী আমিনুল ইসলাম ও নূর ফার্মেসীর সত্ত্বাধিকারী রেদওয়ানুল হক আরজু মিয়া। শ্রীঘ্রই ছাতক ফার্মেসী মালিক কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কমিটির আহবায়ক বীরেশ ভৌমিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ফার্মেসী মালিক কল্যাণ সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন

Update Time : ০৬:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ আগস্ট ২০২১