০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে চুরির মামলার আসামি বিশ্বনাথে গ্রেফতার
- Update Time : ০৮:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক চুরির মামলার পলাতক আসামী গ্রেফতার। জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন নেতৃত্বে ও এএসআই মোঃ ফখরুদ্দিন আহমদের সহযোগিতায় একদল পুলিশ সিলেটের বিশ্বনাথ বাজারে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বাউর কাপন গ্রামের মৃত আব্দুল হেকিম মুন্সীর ছেলে আদালতের ওয়ারেন্টভুক্ত চুরিসহ একাধিক মামলার পলাতক আসামী মোঃ জাকির মিয়াকে (৩৮) রোববার বিকেলে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আজ সোমবার (২৩ আগস্ট) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।





























