শান্তিগঞ্জ উপজেলা কাজী সমিতির মাসিক সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা কাজী সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ আগস্ট) বিকাল ২টায় উপজেলার জয়কলস ইউনিয়ন নিকাহ ও তালাক রেজিষ্ট্রার কার্যালয়- শান্তিগঞ্জ বাজার কাজী অফিসে, উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও জেলা নিকাহ রেজিষ্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মোঃ জমিরুল ইসলাম মমতাজের পরিচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কাজী সমিতির সহ সভাপতি কাজী মাওলান শায়খুল ইসলাম, সহ সভাপতি কাজী মোঃ নুরুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মাওলানা মফিদুর রহমান, দপ্তর সম্পাদক কাজী মাওলানা মাসুক আহমদ প্রমূখ। সভায় নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শেষে স্বাস্থ্য বিধি মেনে, মাসিক সভায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তত শাহাদত বার্ষিকী ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও দেশাবাসীর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।





























