১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেদের চাপে বাবার ‘আত্মহত্যা’

  • Update Time : ০২:১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ আগস্ট ২০২১
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ছেলেদের চাপে পড়ে আব্দুল হামিদ (৬৫) নামের পরপর তিনবার নির্বাচিত এক ইউপি সদস্য গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ কায়েমকোলা গ্রামের মৃত আছের আলীর ছেলে। নিহতের স্বজনরা জানান, কিছুদিন আগে প্রথম স্ত্রী মারা গেলে আব্দুল হামিদ দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই ছেলেরা তাদের নামে সব জমি ভাগ-বাটোয়ারা করে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এমনকি একাধিকবার তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন তারা। এসব কারণে সম্প্রতি তিনি জোয়াড়ী ইউপি চেয়ারম্যানের কাছে সালিশ-মীমাংসার জন্য লিখিত আবেদন করেন। এ খবর পেয়ে ছেলেরা শুক্রবার সকালে বাড়িতে তার সঙ্গে পুনরায় দুর্ব্যবহার করেন। পরে দুপুরে বাড়ির সদস্যদের অগোচরে তিনি নিজ শোবার ঘরের তীরের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সুত্র: যুগান্তর

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছেলেদের চাপে বাবার ‘আত্মহত্যা’

Update Time : ০২:১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ আগস্ট ২০২১