১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে সিলেটের বিভাগীয় কমিশনার

  • Update Time : ০২:১৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ছাতকে গৃহহীন ও ভূমিহীনদের জন্য দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। সোমবার বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়ায় নির্মিত ৭৪টি ঘরের উপকারভোগীদের সাথে কথা বলেন তিনি। এসময় উপহারের ঘরের একটি কক্ষে চা-বিস্কুটের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করা এক মহিলাকে ছাতক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা রেফ্রিজারেটর উপহার দেয়া হয়। পরিদর্শনকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, এসিল্যান্ড ইসলাম উদ্দিন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সঞ্জিত কুমার চন্দ, সিএ-২ খুর্শেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপকারভোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলে ঘরের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। এর আগে ছাতক পৌরসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যূরাল উদ্ভোধন করেন তিনি। এসময় পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে বিভাগীয় কমিশনার ছাতক উপজেলা পরিষদ চত্বরে এসে পৌছালে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন সহ কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে সিলেটের বিভাগীয় কমিশনার

Update Time : ০২:১৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১