বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম করোনায় আক্রান্ত ঢাকাস্থ সিএমএইচ হাসপাতালে ভর্তি
- Update Time : ১০:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা সাবেক সেনা সার্জেন্ট,বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম(৭০) করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে ঢাকার সম্মেলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ।একই সাথে তার পুত্র, লুবিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সুনামগঞ্জ জেলা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সদস্য, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামানও করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে হোমকোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে শুক্রবার সকালে সিলেটের বটেশ্বর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানেও তার অবস্থার অবনতি ঘটলে শনিবার রাতে ঢাকা সিএমএইচ হাপাতালে ভর্তি করা হয়। বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ও তার পুত্র কামরুজ্জামানের রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।





























