১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

  • Update Time : ১০:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে ডোবার পানিতে পড়ে আরিফ আলী নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘটেছে। রোববার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। আরিফ আলী কালারুকা গ্রামের আমিনুর রহমানের পুত্র। ছাতক সিএনজি ষ্ট্যান্ডের সাবেক সেক্রেটারি ইমাদ উদ্দিন জানান, তার ভাতিজা আরিফ আলী সকালে খেলা করার সময় পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশেরএকটি ডোবায় পড়ে যায়। ডোবার পানি থেকে উদ্ধার করে তাকে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

Update Time : ১০:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ আগস্ট ২০২১