০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক অর্থমন্ত্রী মুহিত সিএমএইচ হাসপাতালে ভর্তি

  • Update Time : ০১:৫৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • / ১১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইস) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) তাকে সিএমএইচে ভর্তি করা হয় বলে জানা গেছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা এখন ভালো আছে। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তির পর আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সিলেটসহ দেশ-বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন তার ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর আগে ২৫ জুলাই করোনার নমুনা দেন মুহিত। এতে ফলাফল পজিটিভ আসে। একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তার বড় ছেলে শাহেদ মুহিতও।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সাবেক অর্থমন্ত্রী মুহিত সিএমএইচ হাসপাতালে ভর্তি

Update Time : ০১:৫৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১