০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে হাদা টিলায় পাথর উত্তোলনকারী দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ
- Update Time : ১০:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৯ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকের হাদা টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনকারী চক্রের দু’সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার চক্রের সদস্য খুরশিদ মিয়া (৩৫) ও রুবেল মিয়া (২৫)কে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। খুরশিদ মিয়া ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বসির মিয়ার পুত্র ও রুবেল মিয়া একই গ্রামের বাবুল আহমদের পুত্র। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা (নং-১২/০৫) রয়েছে। এ মামলায় তারা পলাতক ছিলো। শুক্রবার অভিযান চালিয়ে ছাতক থানার এসআই শামসুল আরিফিন তাদের গ্রেফতার করেন। দু’আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এসআই শামসুল আরিফিন জানান, শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




























