১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ছাগলের দাম এক কোটি হাঁকলেন বিক্রেতা!
- Update Time : ০২:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৯ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আকারে বেশ বড়সড় একটা ছাগল। সেই ছাগলের দাম এক কোটি চাইলেন বিক্রেতা। যা শুনে অনেকের চোখ কপালে উঠলেও এই ছাগলের জন্য ৫১ লাখ পর্যন্ত দিতে রাজি হয়েছেন ক্রেতা। প্রশ্ন উঠতে পারে কী বিশেষত্ব ওই ছাগলের, যার জন্য পুরো এক কোটি রুপি দাম চাইছেন বিক্রেতা। জানা গেছে, ভারতের মহারাষ্ট্রের ওই ছাগলের শরীরে জন্ম থেকেই আরবি ভাষায় ‘আল্লাহ্’ লেখার মতো চিহ্ন আছে। এই বিশেষ চিহ্নের জন্য ছাগলটিকে ১কোটি ৭৮৬ রুপিতে বিক্রি করতে চেয়েছিলেন এর মালিক। তবে ক্রেতারা ৫১ লাখ রুপির বেশি দিতে রাজি না হওয়ায় টাইগার নামের ছাগলটিকে ফিরিয়ে নিয়ে গেছেন তারা। ছাগলটি আকারে বেশ বড় আর স্বাস্থ্যবান। অন্তত দুজন লাগে ছাগলটিকে নিয়ন্ত্রণ করতে। সুত্র: যুগান্তর




























