০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১০৩ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী পরিমল গ্রেফতার
- Update Time : ০৯:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে মাদক ব্যবসায়ী পরিমল দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে নোয়ারাই নাথপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ১০৩ বোতল মদ সহ তাকে গ্রেফতার করা হয়। সে নোয়ারাই নাথপাড়া গ্রামের শশীমোহন দেবনাথের পুত্র। একই সময় জিতেন দেবনাথকেও আটক করে পুলিশ। সে একই গ্রামের যোগেশ দেবনাথের পুত্র। তার কাছ থেকে কোনো মদ উদ্ধার হয়নি। স্থানীয় সূত্রমতে, মাদক ব্যবসায় জিতেন দেবনাথের সম্পৃক্ততা না থাকায় পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পরিমল দেবনাথ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে ছাতক থানার এসআই আতিকুল ইসলাম খন্দকার, এসআই শামছুল আরিফিন ও এসআই আনোয়ার হোসেন মাদক ব্যবসায়ী পরিমল দেবনাথকে ভারতীয় মদ সহ গ্রেফতার করেন।




























