০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্র/ ছাত্রীদের মাঝে পোশাক বিতরণ

  • Update Time : ০৬:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
কাজী জমিরুল ইসলাম মমতাজ :: দক্ষিণ সুনামগঞ্জে আফজল সোবাহান চৌধুরী হাফিজিয়া নুরানী মাদ্রাসায় ঈদুল আযহা উপলক্ষে ছাত্র/ ছাত্রীদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী দরগাপাশা গ্রামের অন্তর্গত খছদ্দরপুর গ্রামটি সুবিধা বঞ্চিত অবহেলিত  এলাকা। এই আধুনিক যুগেও এখানে শিক্ষা অর্জনে কোন বিদ্যালয় নেই। এই বিষয়টি মাথায় রেখে অত্র এলাকায় শিশু কিশোরদের শিক্ষার আলো পৌছে দেওয়ার জন্য আফজল সোবাহান চৌধুরী হাফিজিয়া নুরানী মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে, ইতি মধ্যে এর কার্যকরমও শুরু করা হয়েছে, সে মাদ্রাসায় ৪০ জন ছাত্র/ ছাত্রীও রয়েছে। চৌধুরী পরিবারের পক্ষে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কেটারিং সফল ব্যবসায়ী এমদাদ হোসেন চৌধুরী ও আমেরিকা প্রবাসী ওবায়েদ চৌধুরী এবং বিশেষ করে এমদাদ হোসেন চৌধুরীর মেয়ে  যুক্তরাজ্য প্রবাসী সাদিয়া আফরিন চৌধুরী চলতি বছরে যুক্তরাজ্যে গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত ডিগ্রি অর্জন করেছে এবং এমদাদ চৌধুরীর ছেলে মিলন চৌধুরী এ বছর কভেন্টি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছে। তাদের উদ্যোগে মরহুম আফজল সোবাহান চৌধুরী স্মৃতি ও রুহের মাগফেরাত কামনা করে ঈদুল আযহা উপলক্ষে মাদ্রাসার ছাত্র / ছাত্রীদেরকে ঈদ উপহার হিসাবে পোষাক বিতরন করা হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলার খছদ্দরপুর হযরত আবুবকর (রাঃ) জামে মসজিদ প্রাঙ্গণে  মসজিদের মোতাওয়াল্লী মোঃ সাদ উল্লাহর সভাপতিত্বে, ইমাম ক্বারী আব্দুর রবের পরিচালনায় পোষাক বিতরণে অতিথি হিসাবে বক্তব্য রাখেন আফজল সোবাহান চৌধুরী হাফিজিয়া নুরানী মাদ্রাসার পরিচালক সাজেদ হোসেন চৌধুরী  মামুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবাব মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, আক্তাপাড়া মিনা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, সমাজ সেবী ফররুখ মিয়া, আব্দুল হান্নান, তছকির মিয়া, আব্দুর রহিম, জুয়েল মিয়া, আফিক আলী প্রমূখ। পোষাক বিতরণে যারা সহযোগিতায় ছিলেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী ডেইজি, বেবী, রুনা, রানা,  হোসনা,  জেলী . লাভলী . শিউলী . জাহেদ মিয়া, উস্তার আলী সহ আর অনেকে। উল্লেখ্য এই গ্রামে ২২বছর যাবৎ ৪০টি পরিবারের বসতী, ছিলনা তাদের কোন মসজিদ, মরহুম আফজাল সোবহান চৌধুরী মৃত্যুবরণ করার পুর্বে  গ্রামের লোকদের সাথে ওয়াদা করেছিলেন তাদের গ্রামে মসজিদ করে দিবেন, সে ওয়াদা অনুযায়ী তিনির মৃত্যুর পর তার উত্তরসুরীরা তাদের ক্রয়কৃত ২৫শতক জমির ভিতরে সাজেদ হোসেন চৌধুরী মামুনের মাধ্যমে
খছদ্দরপুর হযরত আবুবকর (রাঃ)  জামে মসজিদের ভবন করে দিয়েছেন, আর সেই মসজিদেই মাদ্রাসার কার্যক্রম পরিচালনা হয়ে আসছে।  আর মসজিদের পাশেই মাদ্রাসার জন্য ২০শতক জমি ক্রয় করা হয়েছে, যা আগামী হেমন্তে মাদ্রাসা ভবন করে দেবেন আফজল সোবাহান চৌধুরীর উত্তরসূরীরা।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

দক্ষিণ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্র/ ছাত্রীদের মাঝে পোশাক বিতরণ

Update Time : ০৬:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১