জগন্নাথপুর সৈয়দপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের স্বেচ্ছাধীন তহবিল থেকে অর্থ বিতরণ
- Update Time : ০৩:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে করোনা ভাইরাসে কর্মহীন দরিদ্র- অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নে আজ ১৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের অফিস রোমে নগদ ১ হাজার একশত টাকা করে ৪০টি পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়। নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মোশাহিদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান।

এসময় সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিলু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, ইউপি সদস্য সামসুদ্দিন কামালী, যুবলীগ নেতা ইউপি সদস্য সৈয়দ এমদাদ আহমদ, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ মিজান, যুবলীগ নেতা সৈয়দ সাইদুল হক, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহমদ, সাংগঠনিক সম্পাদক জুনেদ জিম্মাদার, ছাত্রলীগ নেতা সৈয়দ মমসাদ আহমদ, সৈয়দ রাহিন উদ্দিন, সৈয়দ জুম্মান আহমদ জয়সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























